২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নির্বাচনে বিজয়ী ফেরদৌসকে অভিনেতা আহমেদ শরীফের শুভেচ্ছা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়ছেন।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত দেখানো জনপ্রিয় এই নায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

ফেরদৌসের জয়ে আনন্দিত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ শরীফ অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্ব বেড়েছে অনেক, তা মন দিয়ে পালন করবে এটা আমার বিশ্বাস। শিল্পীর মন সর্বদা সবার জন্য খোলা। সকল সাধারণ মানুষের শিল্পী তুমি। তাই দলমত নির্বিশেষে শিল্পী হিসেবেই তোমার সেবা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ।

কিংবদন্তি এই অভিনেতা আরো বলেন, কাজের মাধ্যমে রক্ষা করবে মহান সংসদের পবিত্রতা এবং তোমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা। আগামীর পথচলা সুন্দর এবং সাফল্য মন্ডিত হোক এটায় প্রত্যাশা। মহান আল্লাহ সর্বদা সহায়ক হবেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

নির্বাচনে বিজয়ী ফেরদৌসকে অভিনেতা আহমেদ শরীফের শুভেচ্ছা

লিংক কপি হয়েছে!