শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

শ্রাবণী-আকাশের ‘তোকেই শুধু চাই’

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম
কপি হয়েছে!

এবারের ভালোবাসা দিবসে আকাশ মাহমুদ ও শ্রাবণী সায়ন্তনীর দ্বৈত কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘তোকেই শুধু চাই’। দ্বৈত গানটির কথাও লিখেছেন আশিক মাহমুদ ও আলামিন জুমাদ্দার সবুজ এই দুই গীতিকার।

গানের সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ নিজেই। ইতোমধ্যে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওতে অংশ নিতে কলকাতা থেকে এক দিনের জন্য ঢাকায় এসেছিলেন শ্রাবণী সায়ন্তনী।

গানটি প্রসঙ্গে শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘গানটির কথা দুজন গীতিকার মিলে বেশ যত্ন করে লিখেছেন। আকাশ মাহমুদ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি গান করেছি। তোকেই শুধু চাই গানটির সুরটা মনের মতো। আমার ভীষণ ভালো লেগেছে। আকাশ ভাই তো ভালো গান করেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে আমি চেষ্টা করেছি সুরে সুরে তালে তালে ভালোভাবে গাইবার। বাকিটা আসলে গানটি প্রকাশ হওয়ার পর বুঝতে পারব।’

তোকেই শুধু চাই গানটি ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।