শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

নগরকান্দায় দুইদিন ব্যাপী গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ১০:২১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি কালীমন্দিরে ১৯ – ২০ জৈষ্ঠ্য শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে গণেশ পাগলের হাজরো ভক্ত বৃন্দরা ছুটে আসে গণেশ পাগলের মেলায়। ডাক-ঢল পিটিয়ে হরিবল- হরিবল-হরিবল হরিনাম মুখধোনি জপে গণেশ পাগলকে স্মরণ করে।

উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি প্রাইমারী স্কুল সংলগ্ন কালীমন্দিরে প্রতিবছর গণেশ পাগলের মেলা হয়।এর আগে রাজৈর উপজেলার কদমবাড়ীতে ১৩ই জৈষ্ঠ্য গণেশ পাগলের সেবাআশ্রমে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মেলার আয়োজকেরা হলেন,ননী মাস্টার, গুরুদাস, মনো, মিহির, টেটন সহ মুকুন্দপুট্রি হিন্দ ঔক্য পরিষদ।