শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
ক্রীড়াঙ্গন

১৯ রান দূরে তামিম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান  ক্লাবে নাম লেখাতে আর মাত্র ১৯ রান দরকার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। তামিমের ঝুলিতে আছে ৪৯৮১ রান।
আগামীকাল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ১৯ রান করতে পারলেই টেস্টে ৫ হাজার রানের মালিক হবেন তামিম।
ইতোমধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌঁড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিলো ৬৮ রান। আর তামিমের দরকার ছিলো ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। আর ঐ সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬১ টেস্টের ১১২ ইনিংসে ৪১১৩ রান আছে সাকিবের।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার    ম্যাচ     ইনিংস    ওান
মুশফিকুর রহিম    ৮২    ১৫১    ৫২৩৫
তামিম ইকবাল     ৬৭    ১২৮    ৪৯৮১
সাকিব আল হাসান    ৬১    ১১২    ৪১১৩
মোমিনুল হক     ৫৩    ৯৮    ৩৫২৫
হাবিবুল বাশার    ৫০    ৯৯    ৩০২৬