২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদকে অর্ন্তভুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন 

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
লাল সবুজের পতাকায় মাহমুদউল্লাহ রিয়াদকে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে অর্ন্তভুক্তির দাবীতে মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসী।
আজ রবিবার বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ক্রীড়াপল্লী
আবুল মুনসুর সড়কে এ মানববন্ধন করেছে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহের ক্রিকেটপ্রেমী ও সুশীলসমাজ। এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মাহমুদউল্লাহ রিয়াদ একজন আইডল। ক্রীড়া জগতের উজ্জল নক্ষত্র ও চৌকুস খেলোয়াড়। বিগত ম‍্যাচগুলোতে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে। যা দেশের জন্য গৌরবের বিষয়। তার খেলার অনেক সুনামও রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তাগণ সহ উপস্থিত সকলে মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরিয়ে আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত এসময় ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসীর পক্ষ থেকে অনেকে এবং সাবেক ও  উদীয়মান ক্রিকেটার, সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, কবি আবুল কালাম আজাদ, বাউল শিল্পী মিজান, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক এনামুল হক ছোটন, সাংবাদিক রাশিদ আহমেদ, সাংবাদিক আশিকুর রহমান মিঠু, সাংবাদিক খোকন সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদকে অর্ন্তভুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন 

লিংক কপি হয়েছে!