বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
টেক দুনিয়া

এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, যেভাবে জানবেন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪১ এএম
কপি হয়েছে!

মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করি; যার পূর্ণনাম- সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহার করতে হলে আপনাকে আগে সেটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম নিবন্ধন করতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ, তাতে বুঝতে পারবেন আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম ব্যবহার করছে কি না। এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত হয়েছে না জানলে, এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক।

সিম নিবন্ধন যাচাই করার উপায়
আপনার বর্তমানে ব্যবহৃত গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।

সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেওয়া হবে।

এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।