২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

হু হু করে কমছে ফেসবুকে ফলোয়ারদের সংখ্যা!

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর ২০২২

সকাল থেকে তোলপাড় সারা বিশ্ব! আচমকাই কমে যাচ্ছে ফেসবুকে অনুরাগীদের সংখ্যা। এ-ও কি সম্ভব? যে সব তারকাদের কোটি কোটি অনুরাগী সেই সংখ্যাও নাকি এসে দাঁড়িয়েছে আট-নয় হাজারে! এই ঘটনায় ভুক্তভোগী স্বয়ং মার্ক জাকারবার্গও!

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুরাগীর সংখ্যাও কমেছে। সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, অনুরাগীর সংখ্যা একই আছে। যে সংখ্যাটি দেখা যাচ্ছে তা হল প্রতি দিনের নিরিখে হিসাব। প্রতি দিন কত করে অনুরাগী বাড়ছে সেই হিসাবই দেখা যাচ্ছে। কিন্তু যাঁর অ্যাকাউন্ট, তিনি নিজে অ্যাকাউন্ট খুললে আসল অনুরাগীর সংখ্যাই দেখতে পাবেন।

আপাতত মার্ক জাকারবার্গের ফেসবুক পেইজে গেলে দেখা যাচ্ছে যান্ত্রিক গোলমালের জন্য সেটা অকেজো। সংস্থারই এক কর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) আভাস দিলেন যে গোটা বিষয়টাই ফেসবুকের একটি প্রচারমূলক ফিকির। নামবদল হয় ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফিকিরে মজেছে। কখনও দেখা যায় না, কারা আপনার স্টেটাস পছন্দ করছেন, কখনও আবার ইনস্টাগ্রামের মতো রিলেই ভরে যাচ্ছে ফেসবুক ফিড। সে সবেরই নতুন অংশ এই অনুরাগীদের সংখ্যা কমা। তবে এই ফিকির বাকিগুলোর মতোই ক্ষণস্থায়ী হবে, না কি চলবে বহু দিন, তা এখনই বোঝা যাচ্ছে না।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১২ অক্টোবর ২০২২

হু হু করে কমছে ফেসবুকে ফলোয়ারদের সংখ্যা!

লিংক কপি হয়েছে!