বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
টেক দুনিয়া

সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৩:২৯ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।

সময় টিভির ইউটিউব চ্যানেল রবিবার দুপুর ১ টার দিকে সাইবার হামলার শিকার হয়। হ্যাকাররা ইউটিউব চ্যানেলটি হ্যাক করে একটি ভিডিও আপলোড করে রেখেছে।

সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম জানান, চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সময় টিম বলেও জানান তিনি।

জানা যায়, রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলা চালায়। তবে কেন এই সাইবার হামলা সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায় নি।