বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
টেক দুনিয়া

জিপির নেটওয়ার্ক সচল হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৯ পিএম
কপি হয়েছে!

নেটওয়ার্ক সচল হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক বিভ্রাটে ভোগান্তিতে ছিলেন অপারেটরটির ব্যবহারকারীরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর ১টা ৩৭ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

জানা যায় সড়ক মেরামতের সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে তিন জায়গায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়।

এর আগে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে এক পোস্টে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।