বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
টেক দুনিয়া

ফেসবুকে আপনার অ্যাকাউন্টে কেউ লগইন করলে বুঝবেন কীভাবে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:১০ পিএম
কপি হয়েছে!

নিরাপত্তা নিয়ে ফেসবুকের সব সময়ই বড় গলা। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমটি কাজ যে করছে না, তা নয়। তবে এখনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর মেলে প্রায়ই। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা দেখলে দ্রুত নিশ্চিত হয়ে নেওয়া ভালো। প্রথম কাজটা হবে, অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোথায়, কখন লগইন করা হয়েছিল, তা চাইলেই দেখা যায় সেটিংস থেকে। তবে এখানে মনে রাখা ভালো, লগইন করার সময় ঠিকঠাক পাওয়া গেলেও উল্লেখিত অবস্থান শতভাগ নির্ভুল না-ও হতে পারে। তবু একটা ধারণা তো পাওয়া যাবে। তা ছাড়া, কী ধরনের ডিভাইস থেকে লগইন করা হয়েছিল, তা-ও পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপ থেকে

  • ফেসবুক অ্যাপ চালু করে ওপরের ডান কোনায় হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। হ্যামবার্গার আইকন হলো আড়াআড়ি তিনটি দাগ।
  • স্ক্রল করে নিচের দিক থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অংশে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
  • এরপর ‘সিকিউরিটি’ থেকে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’-এ গেলে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ শীর্ষক অংশ পাওয়া যাবে।
  • বর্তমানে যে ডিভাইস থেকে ফেসবুক ব্যবহার করা হচ্ছে, সেটি নীল রঙে ‘অ্যাকটিভ নাউ’ হিসেবে দেখানোর কথা।
  • পুরো তালিকা দেখতে চাইলে ট্যাপ করতে হবে ‘সি অল’ লেখায়।