বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ধর্ম ও জীবন

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিশেষ পূজা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৩:২১ পিএম
কপি হয়েছে!

করোনা ও মহামারী থেকে মানবকুলকে রক্ষায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদীতে সনাতনী ধর্মীয় রীতিতে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা, পুজা অর্চনাসহ ধমীয় নানা আয়োজন। দুইশ বছরের ধারাবাহিকতায় দত্ত পাড়া, বড় মাহাতো পাড়া, ছোটো মাহতো পাড়ায় মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে বুধবার সকালে। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের কয়েকটি দল এ আয়োজনে যোগ দেন।

আয়োজক পক্ষে শ্যমল কুমার মাহাতো জানান, দুইশ বছর ধরে এখানে পুজা অর্চনা ও উৎসব হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বড় মাহাতো পাড়া হাজরা ভাটা শিব মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির, বারোয়ারী মন্দির, রক্ষাচন্ডী মন্দিরে পুজা অর্চনাসহ ধর্মীয় আচারে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

পুজাকারী সজল ঠাকুর জানান, রক্ষাচন্ডী ঠাকুর মানবকুলকে মহামারী তথা ডায়রিয়া, কলেরা থেকে রক্ষা করেন, সৃষ্টি দেবতা ব্রক্ষা ঠাকুর ও শিতলা ঠাকুরের পুজা করা হচ্ছে প্রতিকুল প্রকৃতির বিরুপ আচরণ থেকে মানবকুলকে রক্ষায়।