বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

হজের চূড়ান্ত পর্বে আরাফাত পর্বতে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা হজযাত্রীদের

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৪৩ পিএম
কপি হয়েছে!

১৫ লক্ষাধিক মুসলমান হজের  চূড়ান্ত পর্বে শনিবার আরাফাত পর্বতে পৌঁছানোর পর প্রচন্ড উত্তাপ সহ্য করে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছেন।  যুদ্ধ-বিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্যও তারা প্রার্থনা করেন। সাদা ইহরাম পরিহিত হজ পালনকারিরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের আচার পালনের জন্য ভোরবেলায়  আরাফাতে পৌঁছতে শুরু করেন। ৭০-মিটার উঁচু পাথুরে পর্বতে আরোহন করেন, যেখানে নবী মুহাম্মাদ (সাঃ) তাঁর  বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
৪৬ বছর বয়সী মিশরীয় মোহাম্মদ আসের বলেন,“এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি ফিলিস্তিনিদের জন্যও প্রার্থনা  করেছি। আল্লাহ তাদের সাহায্য করুন।”
হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৩৭,২৬৬ জন নিহত হয়েছে, যাদের  বেশিরভাগই  বেসামরিক লোক।
সৌদি আরবের হজযাত্রার দায়িত্বে থাকা মন্ত্রী  তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে ‘হজের সময়ে কোন রাজনৈতিক কার্যকলাপ সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি  দেন। তবে আট মাসেরও  বেশি সময় ধরে অবিরাম বোমাবর্ষণ সহ্য করা একজন হজযাত্রীকে ফিলিস্তিনিদের সমর্থনে  স্লোগান দিতে বাধা  দেয়া হয়নি। তিনি চিৎকার করে বলেন, “ফিলিস্তিনে, গাজায় আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন।”
শনিবার হজযাত্রীদের উদ্দেশে  দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “ফিলিস্তিনের ইস্পাতকঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল, নির্যাতিত জনগণকে অবশ্যই সর্বতোভাবে সমর্থন করতে হবে।” সরকারি গণমাধ্যম জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের বিশেষ আমন্ত্রণে প্রায় ২,০০০ ফিলিস্তিনি হজ পালন করছেন।