২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবি’র হল বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জুন ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) আবাসিক হল সমূহ বন্ধের নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই সকাল ১০টার মধ্যে ইবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আগামী ৩০ জুন বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২ জুলাই শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করার জন্য বলা হয়েছে এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৭ জুন ২০২২

ইবি’র হল বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত

লিংক কপি হয়েছে!