বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কর্পোরেট বুলেটিন

সিরাজগঞ্জের  হাটিকুমরুলে নিউ লাইফ হসপিটাল উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুলাই ২০২২, ০৪:০৫ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের  হাটিকুমরুলে নিউ লাইফ হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাটিকুমরুল বাজারের সমবায় ফিলিং স্টেশনের বিপরীত পাশ্বে নিউ লাইফ হসপিটালের হল রুমে, মিলাদ মাহফিল এবং বেলুন ও কবুতর উড়িয়ে ফিতা কেটে হাসপাতালের কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন, ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ হেদায়েতুল আলম (আলম রেজা)।

এ সময় নিউ লাইফ হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান (রিদয়),৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ইউপি সদস্য বাহাদুর আলী মন্ডল ,হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মতিন,স্থানীয় সংবাদ কর্মী সহ এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাটিকুমরুল সহ আশে পাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষেরা সহ বিভিন্ন শ্রেনী পেশার চিকিৎসা বঞ্চিত মানুষ এই নিউ লাইফ হাসপাতালের মাধ্যমে সু-চিকিৎসা সেবা পাবে বলে আশা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ হেদায়েতুল আলম (আলম রেজা)।