বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ধর্ম ও জীবন

আরাফাতে খুতবা দিবেন শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২২, ১০:২৬ পিএম
কপি হয়েছে!

চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবাহ দিবেন সম্মানীত শায়খ ড. মুহাম্মাদ আবদুল করীম আল-ঈসা। একইসাথে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি।

মঙ্গলবার হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করে।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য তাকে নিযুক্ত করেন।

শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি উচ্চ উলামা পরিষদের সদস্য এবং রাবেতাতু আল-আলাম আল-ইসলামীর সেক্রেটারী জেনারেল।

সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে শায়খ মোহাম্মদ আল ঈসা হাজীদের উদ্দেশে খুতবা দেবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে এই ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa