বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ধর্ম ও জীবন

কুমিল্লায় আজ ফিরা রথযাত্রা উৎসব

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ জুলাই ২০২২, ১১:৩০ এএম
কপি হয়েছে!

আজ শুক্রবার ফিরা রথযাত্রা উৎসব। বিকাল ৩টায় শহরের ঠাকুরপাড়াস্থ শ্রী রাঁধা কৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে ভক্ত সমাবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবের ৩টি পৃথক রথারোহনের মাধ্যমে ফিরা রযথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।
পূজা অর্চনা, আরতি ও মহাহরিনাম কীর্তন সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ফিরা রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হবে।
গত ১ জুলাই শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে ৩টি পৃথক রথে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবীর রথযাত্রা সূচনা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঠাকুরপাড়া কালীতলাস্থ শ্রীরাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে এসে শেষ হয়। এ উপলক্ষে ৮দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠনাদির আয়োজন করা হয়।
রথযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।