বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

আলোকিত সকালের বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে শরীয়তপুরে দোয়া মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮:৪৮ পিএম
কপি হয়েছে!

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সুজন-এর সদ্য প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার দারুলআমান ১নং ওয়ার্ড মাদবর বাড়ী জামে মসজিদে মাহফিল আয়োজিত হয়।

পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোঃ নান্নু মৃধার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালোশিয়া প্রবাসী বন্ধু মহলের সভাপতি আরাফাত মিয়া, সহ-সভাপতি আনিসুল রহমান, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাদবর বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ রিফাত মাদবর। এসময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদকের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-সহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।