২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন ২০২২-২৩ কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২৭ জুলাই (বুধবার) পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক  এ.বি.এম মাহবুব মোর্শেদ খান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহকারী অধ্যাপক মোঃ মোমিন উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ আবুবকর সিদ্দিকির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশিত হয়েছে।
 দৈনিক মানবজমিনের আনিসুর রহমান কে সভাপতি এবং দৈনিক আমাদের নতুন সময়ের নূর মোহাম্মদ শাহিন কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন(দৈনিক শেয়ার বিজ) সাংগঠনিক-সম্পাদক মারশিফুল আলম রিমন (দৈনিক বানিজ্য প্রতিদিন),দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ জান্নাতীন নাঈম জীবন (প্রজন্ম নিউজ), কোষাধ্যক্ষ আবু হাসনাত তুহিন (দৈনিক মতবাদ), কার্যকরী সদস্যরা হলেন সাইফুল আরেফিন (সময়ের খবর), ওয়াসিফা রহমান অরনি (জাগো বুলেটিন), আবির মাহমুদ (দৈনিক বরিশাল),  ফারহা তৃণ (দৈনিক যুবকন্ঠ), এস.এম. ওমর (News.dhaka24live)

 

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

পবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

লিংক কপি হয়েছে!