২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বঙ্গবন্ধু জেলা দাবা লীগের মানিকছড়ি চেজ ক্লাব চ্যাম্পিয়ান

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই ২০২২

 

খাগড়াছড়ি জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ৩(তিন) দিন ব্যাপী অনুষ্ঠিত জেলা দাবা লীগের বঙ্গবন্ধু জেলা দাবা লীগের মানিকছড়ি চেজ ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

৩০জুলাই শনিবার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মানিকছড়ি চেজ ক্লাব চ্যাম্পিয়ান, পাবলাখালী ক্লাব প্রথম রানার্স আপ এবং উপজাতীয় কাঠ ব্যবসায়ী সমিতি দ্বিতীয় রানার্স আপ হয়ে যথাক্রমে ২০,০০০(বিশ হাজার) ১৫,০০০(পনের হাজার) এবং ১০,০০০(দশ হাজার) টাকা প্রাইজমানি, ট্রফি ও মেডেল অর্জন করেন।

একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল রেটিং প্লেয়ারের মর্যাদা অর্জন করেন। মোট ১৫(পনের) জন রেটিং প্লেয়ারসহ ৪৮(আটচল্লিশ) জন মোট ০৮(আট) টি ক্লাবের অধীনে এই দাবা লীগে অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন তারিকুল ইসলাম তারেক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খেলার সভাপতি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। দাবা ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড: বেনজীর আহমেদ বিপিএম(বার) প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন এমন একটি প্রতিযোগিতা মুলক খেখার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন বলেন খাগড়াছড়ির মত জেলায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশেষে সফলভাবে এই দাবা লীগ আয়োজন করায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ দাবা ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড: বেনজীর আহমেদ বিপিএম(বার) এর প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা ক্রীড়া সংস্থাসহ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ৩১ জুলাই ২০২২

বঙ্গবন্ধু জেলা দাবা লীগের মানিকছড়ি চেজ ক্লাব চ্যাম্পিয়ান

লিংক কপি হয়েছে!