২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

১১৭ বছরে পা রাখলো স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত ‘হামদর্দ’

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ আগস্ট ২০২২

আজ সোমবার (১ আগস্ট) উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হামদর্দ এর ১১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১১৬ বছর পেরিয়ে কোটি কোটি মানুষের ভালোবাসায় ধন্য প্রতিষ্ঠানটি পা রাখলো ১১৭ তে।

১৯০৬ সালে ভারতের প্রখ্যাত ইউনানী চিকিৎসাবিজ্ঞানী হাফেজ হাকীম আবদুল মজিদ দিল্লীতে হামদর্দের যাত্রা শুরু করেন । উপমহাদেশের মানুষের রোগমুক্তিতে স্বদেশীয় ভেষজ চিকিৎসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন তিনিই । হামদর্দ পরিবার প্রতিষ্ঠার্ষিকীর এই শুভক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে পরম শ্রদ্ধেয় হাফেজ হাকীম আবদুল মজিদ, তার সম্মানিত স্ত্রী রাবেয়া মজিদ, দুই সন্তান প্রখ্যাত ইউনানী চিকিৎসাবিজ্ঞানী হাকীম আবদুল হামিদ এবং শহীদ হাকীম মোহাম্মদ সাঈদকে। পাশাপাশি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাও করছে।

এক শুভেচ্ছা বাণীতে হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর দেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে আমরা মাত্র ৫০ হাজার টাকার পুঁজি এবং প্রায় ছয় গুণ দায় দেনা নিয়ে ধ্বংসপ্রাপ্ত হামদর্দ বাংলাদেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলাম। সেই সময় হামদর্দের কাজ করার জন্য বাহন ছিল মাত্র একটি সাইকেল। এই কন্টকাকীর্ণ অভিযাত্রায় সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় সবসময় আমরা ন্যায়ের পথে, মানবতার পক্ষে প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা করেছি। সময়ের পালাক্রমে হামদর্দ আজ পরিণত হয়েছে মহীরুহে। স্বাস্থ্য সেবার পাশাপাশি হামদর্দ গড়ে তুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠান।

হাম অর্থ সাথী আর দর্দ অর্থ ব্যথা অর্থাৎ হামদর্দ ব্যথার সাথী হয়ে মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। আগামীতেও আপনাদের ভালোবাসা, পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত থাকবে এই কামনা করছি।’

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ আগস্ট ২০২২

১১৭ বছরে পা রাখলো স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণে নিবেদিত ‘হামদর্দ’

লিংক কপি হয়েছে!