বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

অপেক্ষা অনন্ত যাত্রার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১২:০৮ পিএম
কপি হয়েছে!

নিজের সাথে যুদ্ধ করা মানুষ দেখছো কখনো

দেখতে অতি সাধারণ আর দশটা মানুষের মত,

কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিনিয়ত ক্ষরণের মধ্যে

তার অস্তিত্ব দেখতে শিখে নিতে অভ্যস্ত হয়ে উঠে!

 

সে এক মজার খেলা খেলতে হয় তাকে

মুখ দেখলে মনে হবে পৃথিবীর সব সুখ বন্দী,

তার লুকিয়ে রাখা সুইস ব্যাংকের লকারের

চৌদ্দ কুঠির বাহান্ন শিকের লোহার গারদে;

অথচ সুখ পাখিটা কখন উড়ে গেছে অজানা আকাশে

সেটা শুধুই সে আর তার মন জানে ।

 

কখনো পৃথিবীকে অন্ধকারে ঢেকে যেতে যেতে

আবার স্বরুপে ফিরে আসার মুহূর্তে অবলোকন করছো?

তবে দেখতে পেতে সেখানে হেরে যাওয়ার কষ্ট কতটা

নীলকন্ঠ ঐ পৃথিবীর আলো, বাতাস আর আকাশ!

 

নিজের সাথে হেরে যেতে যেতে একদিন

এমন মূহূর্ত এসে পড়ে যে আর পিছন ফিরে যাওয়ার

আর কোন পথ খোলা থাকে না ,

মানুষ হলে সেখানেও সমস্যার অন্ত নেই;

নেই নীলকন্ঠ হয়ে বেঁচে থাকার অফুরন্ত অবসর

শুধুই তখন অপেক্ষা থাকে অনন্ত যাত্রার‌।

 

লেখক : ফারজানা রহমান এ্যানি