২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মসিকের ৫-১২ বছরের কম বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদানের সমন্বয় সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট ২০২২

আজ বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫ থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী ১২ কর্মদিবস সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং এরপর দুই কর্মদিবস ওয়ার্ড পর্যায়ে এ টিকা কার্যক্রম চলমান থাকবে। টিকা গ্রহণের পূর্বে সুরক্ষা এ্যাপে শিশুর টিকার নিবন্ধন করতে হবে।

এ সভার সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ শাহ আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মসিকের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম এবং খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২২ আগস্ট ২০২২

মসিকের ৫-১২ বছরের কম বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদানের সমন্বয় সভা

লিংক কপি হয়েছে!