জান্নাতি নুড়ি
গোলাম আযম
আধো আধো বোলে
কঁচিকাচা শিশু দোলে
তার মায়েরই কোলে।
ফোকলা দাঁতের মুচকি হাসি
ছড়ায় ফুলের ঘ্রাণ,
ভ্রমর এসে হেলেদুলে
গাইতে থাকে গান।
মৃগনাভির গন্ধ পেয়ে
অন্তরে দেয় দোল,
ফুলকলিরা পেখম মেলে
শুনে আধো বোল।
খুনসুটিতে ফোটে হাজার
হরেক রকম ফুল,
বাগানজুরে ফুলকলিদের
পড়ে হুলুস্থুল।
আনাগোনা গাছের পাতায়
ফুটলে নতুন কুঁড়ি,
শিশুর আধো বোলে আছে
জান্নাতি সব নুড়ি।
আরও পড়ুন:
