বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

জাতীয় পর্যায়ে ২য় স্থানে ঈশ্বরগঞ্জের ফয়সালের

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৩ পিএম
কপি হয়েছে!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর ক্রিকেট বল নিক্ষেপ ইভেন্টে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা।

জানা যায়, ফয়সাল মগটুলা ইউনিয়নে বাগবেড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক। ছেলেটির মা’ও কিছুটা মানসিক ভারসাম্যহীন। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ওঠে আসা কৃষক পুত্রের এমন অর্জন ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ও প্রশংসা কুড়িয়েছে।

বাগবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল খায়ের জানান, আমরা অনেক পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে ফয়সালকে এ পর্যন্ত এনেছি। প্রতিদিন অনুশীলন করিয়েছি। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা,জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে ফয়সাল মাত্র ইঞ্চি দু-একের জন্য প্রথম হতে পারেনি। তিনি আরও জানান, যে প্রথম হয়েছে সে বল নিক্ষেপ করে ফয়সালের থেকে মাত্র ইঞ্চি দুয়েক বেশি ছিল। এই ইঞ্চি- দুয়েকের জন্য আফসোস হচ্ছে। তারপরও আমরা ফয়সালের এ অর্জনে আনন্দিত ও গর্বিত।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন বলেন, ফয়সাল জাতীয় পর্যায়ে ক্রিকেট বল নিক্ষেপে দ্বিতীয় হয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। সত্যিই এটি এক দারুণ অনুভূতি।

ফয়সালের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, তার এ অর্জনে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। জাতীয় পর্যায়ে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক আবুল খায়ের ও অন্যান্য শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছেন ও ফয়সালের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন তিনি।’