বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
কর্পোরেট বুলেটিন

ঈশ্বরগঞ্জে যাত্রা শুরু করলো স্মার্ট ভেলি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্য দুর্দান্ত মোবাইল এক্সচেঞ্জ অফার চালু করেছে স্মার্ট মেলি। আজ শুক্রবার দুপুর ২ টায় ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শহীদ আব্দুল খালেক সড়কে (গার্লস স্কুলের সামনে) স্মার্ট ভেলি নামের এই শো-রুমের উদ্বোধন করা হয়। এসময় ফিতা কেটে শোরুমটি উদ্বোধনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, স্মার্টফোন ইউজারদের জন্য মোবাইল ফোন এক্সচেঞ্জের মাধ্যমে স্থানীয় ভোক্তাদের মানসম্পন্ন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশপাশি ক্রেতা-ভোক্তার সন্তুষ্টি অর্জনেই থাকবে তাদের মূল লক্ষ্য। ক্রেতারা যাতে মোবাইল কিনে প্রতারণা ও হয়রানির শিকার না হয় সেদিকে সুদৃষ্টি থাকবে তাদের।

স্মার্ট ভেলি’র পরিচালক সাখাওত হোসেন বলেন, ‘স্মার্টফোনের এই এক্সচেঞ্জ অফার নিয়ে আমাদের এই শপটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এখন স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই নিজের পুরনো ফোনটি বদলে আধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিতে পারবেন।