বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মফিদুল ইসলাম লাভলু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ পিএম
কপি হয়েছে!

 

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সারাদেশের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক মিলমেলা-২০২২ ইং গত ২৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার রাজধানীর পল্টনের আল রাজী কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক মিলমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীফ রিপোর্টার মোঃ বাবুল ও ক্রাইম চীফ রিপোর্টার শিবলী সাদিক। এছাড়া আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত ব্যুরো প্রধান, স্টাপ-রিপোর্টার,জেলা প্রতিনিধি,বিশেষ প্রতিনিধি,উপজেলা প্রতিনিধি সহ প্রমূখ। উল্লেখ্য যে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৭ তম প্রতিষ্টাবার্ষিকীতে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় সম্পাদক, প্রকাশক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মফিদুল ইসলাম লাভলু সহ আরোও অনেকেই প্রত্যয়নপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা ও স্বারক প্রদান শেষে মধ্যহ্ন ভোজনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।