বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
কর্পোরেট বুলেটিন

রবি’র সঙ্গে হামদর্দের কর্পোরেট চুক্তি সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:১২ পিএম
কপি হয়েছে!

রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। আজ (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে হামদর্দের নিজস্ব কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় চুক্তি সম্পাদন কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।

রবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মো.জুলফিকার হায়দার চৌধুরী এবং কি একাউন্ট ম্যানেজার নুসরাত ।

এ সময় মো. আদিল হোসেন নোবেল হামদর্দের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে রবি আজিয়াটা লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বিভিন্ন কর্মকান্ড একসঙ্গে করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম ।

এছাড়াও হামদর্দের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক ক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।