বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

মাদারীপুরে ম্যারাথন ১০ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৬ পিএম
কপি হয়েছে!

‘দৌড় হোক নিজের জন্য, দৌড় হোক সুস্থতার জন্য- এ স্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে মাদারীপুরে অনুষ্ঠিত হল ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়।

আজ শুক্রবার ভোরে খাশের হাট রানার্স কমিটির আয়োজনে ও আবুল ফজল লেলিন এর অর্থায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের কানুর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে খাঠের হাট বন্দর শেখ লুৎফর রহমান সেতু হয়ে কানুর গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে ম্যারাথন দৌড় শেষ হয়।

দৌড় শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও বিজয়ীদে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন খাশের হাট রার্নাস কমিটির সভাপতি আবুল ফজল লেলিন,বাজার কমিটির সভাপতি বাবুল আকনসহ অন্যান্যরা।

ম্যারাথন দৌড় আয়োজক জানান, ম্যারাথনকে সর্বসাধারণের কাছে জনপ্রিয় করতে এবং মাদক ও নেশা থেকে যুব সমাজকে দূড়ে রাখতে আমাদের এ আয়োজন ।