বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

মাহমুদুল্লাহকে টপকে সর্বোচ্চ রানের মালিক সাকিব

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০২:৫৭ পিএম
কপি হয়েছে!

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান সাকিব। ফলে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
১০৩ ম্যাচের ১০২ ইনিংসে সাকিবের রান এখন ২১৩১। ১২১ ম্যাচের ১১৩ ইনিংসে ২১২২ রান মাহমুদুল্লাহর। সাকিবের ১১টি ও মাহমুদুল্লাহর ৬টি হাফ-সেঞ্চুরি আছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের রান ছিলো ২০৬১ রান। মাহমুদুল্লাহকে টপকাতে ৬২ রান দরকার ছিলো সাকিবের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ৬২ রানে পৌছে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন সাকিব।
শেষ পর্যন্ত ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সাকিব।
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।