২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠান

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর ২০২২

অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডট কম এর ১ম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২২’। এ আয়োজনে ‘মননশীল ও সৃজনশীল’ এবং ‘ধর্মীয়’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি প্রতিষ্ঠানটির সেরা ৩ জন ক্রেতা এবং বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান-স্বরূপ ‘বই বৃক্ষ’, ‘বইপোকা’ ও ‘বাংলাদেশ বুক রিডার্স এসোসিয়েশন’কে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

গত শুক্রবার ৪ নভেম্বর বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘বইফেরী জন্মোৎসব ও অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম এর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এর সভাপতি আরিফ হোসেন ছোটন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্রকাশক কামরুল হাসান শায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক ও লেখক মনদীপ ঘরাই, কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান মুহম্মদ মুহতারিম এবং গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস। পাশাপাশি সম্মানিত লেখক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বইফেরী ডট কম এর টিম লিডার হাসানুল হক এবং বইফেরী সম্পর্কে বিশেষ নিবন্ধ পাঠ করেন বইফেরী ডট কম এর কো-ফাউন্ডার ও ডিরেক্টর গাজী মোতাহের হোসেন।

মননশীল ও সৃজনশীল বিভাগে পুরস্কার পাওয়া লেখকদের মধ্যে রয়েছেন- মোঃ টিপু সুলতান, সাইফুল ইসলাম, ইকবাল বাহার, হুমায়ূন আহমেদ ও সাদাত হোসাইন। ধর্মীয় বিভাগে রয়েছেন- আরিফ আজাদ, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ও ডা. শামসুল আরেফীন শক্তি।

মননশীল ও সৃজনশীল বিভাগে পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে রয়েছে- বোনাস, নিজের বলার মতো একটা গল্প, ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, কারাগারের রোজনামচা ও হ্যালো পুলিশ স্টেশন। ধর্মীয় বিভাগে রয়েছে- এবার ভিন্ন কিছু হোক, বেলা ফুরাবার আগে, আহ্বান: আধুনিক মননে আলোর পরশ, সকাল-সন্ধ্যার দু’আ ও যিকর, ম্যাসেজ। মননশীল ও সৃজনশীল বিভাগে পুরস্কার পাওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে- হিমেল পাবলিকেশন, ইংলিশ থেরাপী, মেরিট ফেয়ার প্রকাশন, অধ্যয়ন ও আদর্শ। ধর্মীয় বিভাগে রয়েছে- সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, মিফতাহ প্রকাশনী ও মাকতাবাতুল হাসান।

অনলাইনে বই কেনা-বেচা ও পড়ার আদর্শ একটি মার্কেটপ্লেস ‘বইফেরী ডট কম’। সহজ ও ঝামেলামুক্ত সেবা দেওয়ায় খুব
অল্পসময়েই দেশের অন্যতম প্রধান একটি অনলাইন বুকশপে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠান

লিংক কপি হয়েছে!