বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

বিনামূল্যে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচ দেখবেন যেভাবে

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:০৪ পিএম
কপি হয়েছে!

শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই ফুটবল উন্মাদনার জোয়ারে গা ভাসাতে সবাই মুখিয়ে আছেন। দর্শকরা চাচ্ছেন অফিস-বাসা থেকে ফুটবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে। দর্শকদের সেই আক্ষেপ দূর করতে দেশীয় টিভি মাধ্যম থেকে প্রস্তুত রয়েছে অনলাইন মাধ্যমও।

দেশের তিনটি টেলিভিশনে দেখা যাবে কাতার বিশ্বকাপ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টি স্পোর্টস ও গাজী টিভিও দর্শকদের চাহিদা বুঝে সবখেলা সম্প্রচার করছে।

যারা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান। তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। যার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট https://toffeelive.com/ এ ঢুকেও বিনামূল্যে সবগুলো খেলা উপভোগ করা যাবে।

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে।

মোবাইলে র‍্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের খেলা। সেক্ষেত্রে রয়েছে সাবস্ক্রিপশন ফি।

উদ্বোধনী দিনে রবিবার মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচ শুরু হবে রাত ১০টায়।