বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

সাজেদুর আবেদীন শান্ত’র তিনটি কবিতা

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ পিএম
কপি হয়েছে!

স্বস্তি চাই না

একদিন আমি অবসরে যাবো,
পৃথিবী আমারে স্বস্তি দিবে,
আসলেই কি আমি স্বস্তি পাবো?

আমি স্বস্তি চাই না
আমি অপলক দেখতে চাই পুকুর পানা, কলমি জল
নদী, নদীর বালুচর, কাশফুল, সাদা বক
আমি প্রান ভরে নিশ্বাস নিতে চাই
এই সবুজের মাঠে, রঙ মাখতে চাই প্রজাপতির পাখায়
আমি গন্ধ নিতে চাই ক্যামেলিয়া, বকুল, গোলাপে

আমি স্বস্তি চাই না,
আমি বেঁচে থাকতে চাই হাজার বছর,
হাজার হাজার বছর, বহু হাজার বছর,
যতদিন বাঁচলে আমাকে অমর বলবে ততদিন আমি পৃথিবীর রূপ রস গন্ধ নিতে চাই।

কেউ জানলো না

তুমি এসেছিলো জীবনে
কচি লেবুপাতায়
নরম রোদে

তুমি চলে গেলো অতিগোপনে
ঝরাপাতার মতো
সময়ের স্রোতে

কেউ জানলো না
কেউ জানলো না

হৃদয়ের লেনাদেনা
তোমার কাছে যাওয়ার তালবাহানা

সব ভেঙে খড়কুটো হয়ে
উড়ে গেলে কাকাতুয়া হয়ে

কেউ জানলো না
কেউ জানলো না।

মৃত্যু ও প্রার্থনা

মৃত্যু গন্ধে ভরে উঠেছে চারদিক,
আমি যেনো এক গুনাগার বান্দা।
ঘুমিয়ে গেছি অতলে
ঘুম ভেঙ্গে দেখি ছাতিম কাঠের কফিনে আমি
না আছে আত্নীয়, না আছে বান্ধব
যেনো ধুপের গন্ধ
আর মৃত্যুর গন্ধ মিলেমিশে একাকার।

আমি অযু করার পানি চাই,
কফিন বেয়ে পড়তে থাকে পানির ধার
খোদার কাছে হাত তুলে বলি,
হে ইশ্বর আগের মতো পৃথিবী ভালো করে দাও।