২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধনে আইজিপি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ এহতেশামুল আলম, ক্রিকেট পরিষদ সম্পাদক মো. আব্দুল মোমেন খানসহ জেলা প্রশাসন এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে নিয়ন্ত্রণে এনেছি। এক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্ব্যের সাথে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালন করে যাচ্ছে।
টুর্নামেন্টে ১৩টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহণ করে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধনে আইজিপি

লিংক কপি হয়েছে!