বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
কর্পোরেট বুলেটিন

ঠাকুরগাঁওয়ে রেইনবো ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৭:০৬ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ে আধুনিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে রেইনবো ডায়াগনস্টিক সেন্টার নামে এক অত্যাধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে (গণপুর্ত অফিসের সামনে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ আহমেদ। রেইনবো ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান আলহাজ্ব মো: আফাজউদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো ও একই সংগঠনের সাধারণ সম্পাদক আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. রিয়াজুল ইসলাম, ডা. শিহাব মাহমুদ শাহরিয়ার সুজন, ডা. হাবীব-ই-রসুল লিটন ও ডা. ওয়াদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। রেইনবো ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান আলহাজ্ব মো: আফাজউদ্দিন ভূইয়া বলেন, ঠাকুরগাঁও জেলায় আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান কাজ করবে। আশা করি সামনের দিনগুলোতে ঠাকুরগাঁওবাসি এর সুফল ভোগ করবে, এছাড়াও তিনি প্রতষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।