“দশ পেরিয়ে এগারো পদার্পন সবার সাথে এশিয়েন টেলিভিশন” এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির এগারো বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে আমতলী উপজেলা প্রেসক্লাব হলরুমে আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেওয়ান কবির এর সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের আমতলী প্রতিনিধি সজীব আহমেদ এর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ মৃধা, আমতলী সাংবাদিক ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
