বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিবিধ

তুমি কী তবে কাচের মতো

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
কপি হয়েছে!

 

তোমার জন‍্য সহস্র মাইল পথ পায়ে হেঁটে পারি দেবো,
রেললাইনের এই সমান্তরাল পথে
যেখানে প্রতিটি পাথর যেন তোমার নীরবতার প্রতীক।

সূর্য অস্ত যায়,
রেলপথের লোহা গরম হয়ে ওঠে সন্ধ্যার রক্তিম ছোঁয়ায়,
আমি তবু হাঁটি
তোমার নামের প্রতিটি অক্ষর পায়ের ধুলায় লিখে যাই নিঃশব্দে।

তুমি কী তবে কাচের মতো?
ছোঁয়া মাত্র ভেঙে যাবে?
না কি আলোর কোণ পেলে ঝলমল করবে
অদেখা রংধনুর মতো?

ভালোবাসার কখনও মাটি ছোঁয়া হয় না,
সে শুধু বাতাসে ভাসে
যেমন দুটি সমান্তরাল রেলপথ
চলতে থাকে পাশাপাশি,
তবু কখনো মিশে না এক বিন্দুতেও।

রাতের ট্রেনের বাঁশি বাজে,
হাওয়া কানে ফিসফিস করে তোমার নাম,
মনে হয় ভালোবাসা বুঝি এমনই,
ছোঁয়ার নয়, শুধু অনুভবের মতো,
যেখানে শেষ নেই, আছে শুধু চলার প্রতিধ্বনি।

আমি তাই হাঁটি,
তোমার দিকেই,
জানি পৌঁছাতে পারবো না,
তবু প্রতিটি পদক্ষেপে তোমাকেই ছুঁয়ে থাকি।

লেখক-সাফায়েত সিদ্দিক