সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে অধিগ্রহনকৃত ভূমির উপর থাকা অবকাঠামো ও গাছ পালার ক্ষতিপূরণের টাকা না দিয়ে উচ্ছেদ অভিযান চালনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা প্রসাশকের নিকট স্মারক লিপি দিয়েছে হাটিকুমরুলের ক্ষতিগ্রস্থ ভূমি ও অবকাঠামোর মালিকেরা।
বুধবার বেলা ১২টার সময় গোলকপুর গ্রামের মাসুদ রানা শান্তর নেতৃত্বে এলাকাবাসী এই স্মারক লিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে ভূমি মালিকদের স্মারক লিপি গ্রহণ করেন সহকারী কমিশনার মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি।
অবকাঠামো ও বৃক্ষাদীর ক্ষতি পূরণের টাকা প্রদান করে অবকাঠামো ও বৃক্ষাদী কর্তন করা হউক। অন্যথায় আমাদের অপূরনীয় ক্ষতির কারণ হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ।
