২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিপিএলে পঞ্চম ব্যাটার হিসেবে ২ হাজার রান সাকিবের

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

পঞ্চম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আজ বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা সাকিব। ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগ সর্বোচ্চ রান করেন বিশ^ সেরা এ অলরাউন্ডার।
সাকিবের আগে বিপিএলে ২ হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।
৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।
বিপিএলে ২ হাজার রান করা ব্যাটাররা :
ব্যাটার ম্যাচ ইনিংস ওান
তামিম ইকবাল ৮৩ ৮২ ২৭৩৭
মুশফিকুর রহিম ১০২ ৯৬ ২৬৩১
মাহমুদুল্লাহ রিয়াদ ৯৬ ৯০ ২১১৯
ইমরুল কায়েস ৯৮ ৯৭ ২১০১
সাকিব আল হাসান ৯২ ৯০ ২০১২

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

বিপিএলে পঞ্চম ব্যাটার হিসেবে ২ হাজার রান সাকিবের

লিংক কপি হয়েছে!