মাদারীপুরের কালকিনিতে অবৈধ ঘোষিত সাদা স্বচ্ছ পলিথিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাস্টান্ডে যাত্রীবাহী একটি পরিবহন থেকে এসব জব্দ করা হয়। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাস্টান্ডে ঢাকা-কুয়াকাটা লাইনে চলাচলকারী আন্তরা পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গাড়ির বাংকার থেকে একে এক ১৩টি পলিথিন বোঝাই বড় আকারের ঢোপ পাওয়া যায়। অভিযান পরিচালনার সময় এ অবৈধ মালের মালিক পালিয়ে যায় বলে ধারনা পত্যক্ষ দর্শীদের। গাড়িতে কুয়াকাটা গামি পর্যটক ও যাত্রিদের সুবিদার্থে অবৈধ মাল পরিবহনের দায়ে আন্তরা গাড়ির কাগজ পত্র জব্দ করে ছেরে দেওয়া হয় বলে জানান অভিযান পরিচালনার দায়িত্বে থাকা এসআই বি.জামান। এ সমস্ত মালামাল উদ্ধারের পড় থানায় নিয়ে মেপে ৭’শ বিশ কেজি পলিজব্দ তালিকা তৈরী করা হয়েছে এর অনুমানিক মূল্য লাখ টাকা ছাড়াবে বলে ধারনা করা হচ্ছে। কালকিনি থানা অফিসার ইনর্চাজ শামিম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অবৈধ মাল জব্দ করি । এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন এবং সড়কে এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।
মাদারীপুরে পুলিশের অভিযানে স্বচ্ছ পলিথিন উদ্ধার
