ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শাকরাঈল গ্রামের মৃত ওদুদ কাজীর ছেলে আওয়ামী লীগ নেতা পরিচয়কারী মাহাবুব কাজীর ফাঁদে পড়ে এলাকার সাধারণ মানুষ আজ ক্ষতিগ্রস্থ ভোগান্তির শিকার। সরকারি ঘর দেওয়ার নামে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মিউটেশন করিয়ে দেওয়ার কথা বলে, টিউবওয়েল দেওয়ার নামে এলাকার অসহায় হতদরিদ্র ভুমিহীন সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ করেন এলাকার ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হলেন লস্কাপুর গ্রামের শরিফুলের স্ত্রী রোজিনা বেগম কে শিশুকার্ড করে দেওয়ার নামে তার নিকট৷ থেকে ২২,২০ টাকা, রবিউল শেখের স্ত্রী মমতাজ বেগম কে গর্ভবতী ভাতা করে দেওয়ার কথা বলে ৩৫,০০ টাকা,সাহেদ আলীর স্ত্রী নাসিমা বেগম কে রেসনকার্ড দেওয়ার নামে ৩০০ টাকা, হান্নান এর স্ত্রী রানী বেগম কে গর্ভবতী ভাতা দেওয়ার নামে ৩৫,০০ টাকা,বিকুল এর স্ত্রী রেখা বেগম কে শিশুকার্ড বানিয়ে দেওয়ার কথা বলে ৩২০০ টাকা,হেমায়েত এর স্ত্রী সাগরী বেগমকে শিশুকার্ড করে দেওয়ার নামে তার কাছ থেকে ৩,০০০ টাকা, শাকরাঈল মনি মাতুব্বর এর মেয়েকে মহেন্দ্র নারায়ণ একাডেমিতে ভর্তি করে দেওয়ার নামে ৫,০০০ টাকা নেয় কিন্তু তাকে ভর্তি করাতে পারেনি।গোড়াইল ইদ্রীস মাস্টার টিউবওয়েল এনে দেওয়ার নামে তার নিকট থেকে ২০,০০০ টাকা,গোড়াইল আরিফ সরদার এর জায়গা জমির মিউটেশন করে দেওয়ার নামে তার নিকট থেকে ২০,০০০ টাকা কৌশলে হাতিয়ে নেয় আওয়ামীলীগ নেতা পরিচয়কারী কাজী মাহাবুব।এছাড়া শাকরাঈল,বিন্যাতলী গ্রাম সহ আশপাশের গ্রামের অনেকেরই কাছ থেকে সরকারী ঘর দেওয়ার নামে ১০ থেকে ২০ হাজার টাকার বেশী করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় বলে ভুক্তভোগীরা অনেকেই বলেন। প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে নিজের ছেলেকে বিদেশে পাঠিয়েছে বলে অনেকেই বলেন।এছাড়া আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গ্রামের মানুষ কে আতংক রাখেন ও বিভিন্ন অপরাধে তার নামে মামলার আসামী হলেও নিজেকে এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকেন বলে তার এলাকার অনেকেই বলেন। উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানা যায় কাজী মাহাবুব নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেও মুলত সে উপজেলা আওয়ামী লীগের কোন সদস্য নাই।আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রতারনা করে বেড়ানোর জন্য উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানান ও কাজী মাহাবুব কে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী জানান। কাজী মাহাবুব এলাকায় মল্লিক বাড়ি সাইফুলের পুকুর পাড়ে তাসের বোড পরিচালনা করেন বলেও জানা যায়।এবিষয় মাহাবুব কাজী বলেন আমার সবার সাথে কথা হয়েছে মিট হয়েছে এখন আমার বিরুদ্ধে লিখে কোন লাভ নাই।
নগরকান্দায় আওয়ামী লীগ নেতা পরিচয়কারী মাহাবুব কাজীর ফাঁদে সাধারণ মানুষ
