বরগুনার আমতলী উপজেলার গ্রামে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। এখন কেহ ঘরে বসে নেই। পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্য ও শিশুদের নিয়ে কাজে নেমে পরেছেন তারা। তাদের যেন একটু ফুসরত নেই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ২৫০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার হেক্টরের ও বেশি। দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় এ উপজেলায় রসালো তরমুজ চাষ ভালো হয়।
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে, কুকুয়া,আঠারোগাছিয়া, হলদিয়া, চাওড়া ও সদর ইউনিয়নে তরমুজের ফলন ভালো হয়। চাষীরা ইতোমধ্যে জমি চাষাবাদ করে বীজ রোপনের পর চারা বড় হযে গেছে এখন কৃষকরা তরমুজ চারার পরিচর্জায় ব্যস্ত সময় পারকরছেন।
সরেজমিনে উপজেলার কুকুয়া চাওড়া, গুলিশাখালী সোনাখালী, গাজীপুর, পাতাকাটা, চন্দ্রা, উত্তর-দক্ষিণ রাওঘা ও কৃষ্ণনগর গ্রামগুলো ঘুরে দেখাগেছে, কৃষকরা মাঠে কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করে তরমুজ তরমুজ গাছে পরিচর্জা করছেন কৃষকরা। এ কাজ করতে পুরুষর পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও মাঠে কাজ করছে।
কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের গাজী শহিদুল ইসলাম সাজিদ বলেন, বীজের দাম বেশি থাকায় গত বছরের তুলনায় এ বছর তরমুজ চাষে খরচও বেশি হবে।
সোনাখালীর তরমুজ চাষী শাহআলম জানান, কেওয়াবুনিয়া গ্রামের শহিদুল গাজী বলেন, তিনি এ বছর ৫ কানি জমিতে তরমুজ চাষ করছেন।
আমতলী উপজেলার কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ অঞ্চলে তরমুজের ফলন ভাল হওয়ায় কৃষকরা তরমুজ চাষের প্রতি ঝুকে পড়েছে । এ বছর আমতলী উপজেলায় তরমুজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫ শ হেক্টর কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার হেক্টরের ও বেশি।
