ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টায় অভিযোগে আটক রুবেলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ও এলাকার সচেতন নাগরিক ব্যানারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন করা হয়।
জানা যায়, গত ২১ডিসেম্বর ২০২২ তারিখে পৌর শহরের ধামদী এলাকায় একটি বাসায় ঢুকে কাকনহাটি গ্রামের ইসহাক মিয়ার ছেলে রুবেল মিয়া ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। সেই মামলার আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে রুবেল জেল হাজতে রয়েছে। এদিকে শনিবার দুপুরে আসামি রুবেলের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিশুর মা বলেন, আসামি রুবেল আমার শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি মামলার দায়ের করিলে আসামির পরিবারের লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা করছে আমার বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমি এর কঠিন বিচার চায়।
