২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন ১৬ মার্চ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারী,মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারী,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শথ ৬৭ জন। তার মধ্যে পুরুষ ১১ হাজার ৩শ’৫৬ জন ও নারী ১০ হাজার ৮শ’ ১১জন। এছাড়াও ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

উল্লেখ্য,গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর গত (১০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর ২১দিন পর (৩১ জানুয়ারি) ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন ১৬ মার্চ

লিংক কপি হয়েছে!