২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ইউপি নারী সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হাসান সেলিম তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন।

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উচাখিলা ইউনিয়ন পরিষদেরর সম্মেলন কক্ষে ওই সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সংম্মেলনে উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হাসান সেলিম বলেন, ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় সকল ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে ভিডি কার্ড সংক্রান্ত জরুরী আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে ০৭. ০৮. ০৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকসানা বেগমের বিরুদ্ধে ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, আমার কাছে মৌখিক অভিযোগ করেন যে, তাকে রোকসানা বেগম মোবাইল ফোনে অকথ্য ভাষা বাবা-মা তুলে গালি-গালাজ করেছে।

এ বিষয়ে সকল ইউপি সদস্যের সম্মুখে আমি জানতে চাইলে, রোকসানা বেগম উত্তেজিত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করতে করতে কক্ষ ত্যাগ করে এবং রাস্তায় জনগণের সম্মুখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও আমাকে দেখে নেবার হুমকি দিয়ে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর, দেশীয় ধারালো রামদা নিয়ে ইউনিয়ন পরিষদে ফিরে আসে এবং আমার প্রাণনাশের চেষ্টা করে। উপস্থিত স্থানীয় লোকজন তাকে নিবৃত করে। এর পর সে ষড়যন্ত্রের আশ্রয় নেয়। থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে যে, তার চুলের মুঠি ধরে জুতাপেটা করেছি, বসতবাড়িতে হামলা করে ১৫/২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছি, শ্লীলতাহানি করেছি যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

ওই সময় চেয়ারম্যান নারী সদস্যের বিরুদ্ধে আরো আনলেন মাদক ব্যবসাসহ অন্য সদস্যদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ ও লাঞ্ছিতেরর অভিযোগ। সংবাদ সংম্মেলনে পরিষদের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যানেরর আনিত অভিযোগ সম্পর্কে নারী সদস্য রোখসানার কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। চেয়ারম্যান আমাকে মারধর ও শ্লীলতাহানি করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি সে কারণে তিনি নিজের দোষ ঢাকতে ওই সংবাদ সম্মলন করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ঈশ্বরগঞ্জে ইউপি নারী সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

লিংক কপি হয়েছে!