২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বালিয়াডাঙ্গীতে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জোর পূর্বক জবর দখলের পায়তারা অভিযোগ উঠেছে স্থানীয় রফিজুলের বিরুদ্ধে। জবর দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি পরিবার ।

অভিযোগে জানাগেছে,ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ি গ্রামের চিন্ময় কুমার রায় এর বাড়ির সংলগ্ন নানীর ক্রয়কৃত জমি বিআরএস-৪৬১৮ নং দাগের ৭৬ শতক জমি ক্রয়ের মধ্যে ৬০ শতাংশ জমি ৬০ থেকে ৬৫ বছর ভোগ দখল করে আসছেন।

কিন্তু হঠাৎ দীর্ঘদিন থেকে পার্শবতী জমির মালিক মৃত জামাল উদ্দিনের পুত্র রফিজুল ইসলামের গং জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। গত ২৮ জানুয়ারী চিন্ময় কুমার রায় বাড়িতে না থাকায় গভীর রাতে জমিতে গাছ লাগিয়ে দখল করার পায়তারা করে।

ক্রয় সূত্রে মালিক চিন্ময় কুমার রায় জানান, আমার নানীর ক্রয়কৃত ৭৬ শতাংশ জমির মধ্যে আমাকে ৬৫ শতাংশ জমি আমাকে উইল করে দেন আমার নামে এবং আমি সে জমি প্রায় ৬০/৬৫ বছর ধরে ভোগদখল করে আসছি কিন্তু হঠাৎ করে আমি বাসায় না থাকায় রাতের আঁধারে রফিজুল ও তার গংরা জমির মধ্যে গাছ লাগিয়ে জবরদখল করার পায়তারা করছে। রাতের আঁধারে জমির মধ্যে গাছ লাগনোর বিষয়টি জানতে পারলে আমি রফিজুলকে বলতে গেলে তিনি বলেন এই জমিটি আমার এবং আমার জমির মধ্যে আমি গাছ লাগিয়েছি।

এ বিষয় রফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পৈত্রিক জমিতে আমি গাছ লাগিয়েছি, এবং এই জমি টা আমি কোর্টের রায় পেয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

বালিয়াডাঙ্গীতে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

লিংক কপি হয়েছে!