২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুতের অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নিরাপত্তা প্রহরী আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। সকালে অফিসের নিচ তলার মুদি দোকানদার অফিসের ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

লিংক কপি হয়েছে!