২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নাগরপুরে বেকড়া আট গ্রাম ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মত বিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

টাংগাইলের নাগরপুরে বেকড়া আট গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বেকড়া আট ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বাবু পরিতোষ কুমার তরফদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নাগরপুর উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখা সংগামী সাধারণ সম্পাদক মো:কুদরত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ,আরো উপস্থিত ছিলেন দপ্তিয়ার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃআবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক খোরশেদ, মতবিনিময় সভায় প্রধান অতিথি নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পুন:রায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর সহ সভাপতি আল মামুম রাজু,বেকড়া আট গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

নাগরপুরে বেকড়া আট গ্রাম ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মত বিনিময় সভা

লিংক কপি হয়েছে!