২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

উপজেলার নাম “দাগনভূঞা”এর সঠিক বানান ব্যবহারের নির্দেশনা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

উপজেলার নাম “দাগনভূঞা”এর সঠিক বানান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম বিষয়টি উপস্থাপন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে আলোচনা করেন।এ সময় তিনি উপজেলা নামের বানান হিসেবে “দাগনভূঞা”গেজেটে প্রকাশিত নামটি ব্যবহার করার জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। এবং যেসকল স্থানে “দাগনভূঞা” বানান ভুল রয়েছে তা সংশোধন করার জন্য পরামর্শ দেন।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য খায়েজ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন, এমাম, মাতুভূঁইয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জাহাঙ্গীর আলম, সালামনগর প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি মোঃ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ওসি তদন্ত আব্দুল ওহাব সরকার, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রসঙ্গত; উপজেলার নাম “দাগনভূঞা” ছাড়া ও উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে দাগনভূঁইয়া/দাগনভূইয়া/দাগনভূঁঞা এর ব্যবহার হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

উপজেলার নাম “দাগনভূঞা”এর সঠিক বানান ব্যবহারের নির্দেশনা

লিংক কপি হয়েছে!