২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরের রনকাইল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে। 
রনকাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ফরিদপুর) মোহাম্মদ আসলাম মোল্লা ও সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু হয় এ ক্রীড়া প্রতিযোগিতা। 

দুপুর পর্যন্ত দৌড়, লৌহ গোলপ নিক্ষেপ, বালিশ বদল, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়, পাখি উড়া, ঝুড়িতে বল নিক্ষেপ, মশাল দৌড় সহ নানা ধরণে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রনকাইল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের রনকাইল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

লিংক কপি হয়েছে!