২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের দাবিতে চারদিন ধরে অনশন

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক চিরস্থায়ী ভাবে স্থাপন করার জন্য প্রেমিকা এখন প্রেমিকের বাড়িতে। চলছে চারদিন ধরে অনশন।

প্রতারক প্রেমিক প্রেমের সম্পর্ক স্থাপন করে উকিলের মাধ্যমে এফিডেফিটের বিয়েও করেছেন। করেছেন অসংখ্য বার শারিরিক সম্পর্ক। যখন প্রেমিকের চাহিদা পুরন হয়ে যায় তখনি শুরু করে প্রতারণা।
প্রতারনা করার অভিযোগ উঠেছে প্রেমিক হিমেল রায় (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। শুক্রবার পারিবারিক ভাবে অন্য মেয়ের সাথে হিমেলের আশীর্বাদীর আয়োজন হচ্ছে এমন খবর পেয়ে ৬ বছরের প্রেমের টানে তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওঠে। প্রেমিকের বাবার নাম উমাপতি রায়। তিনি দেবীগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ। তার বাড়িতে অনশন শুরু করেন তরুনী।

ঘটনার চার দিন অতিবাহিত হলেও দফায় দফায় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বিষয়টি সমাধানের চেষ্টা করেও তা ব্যর্থ হয়।

তবে প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে প্রবেশের পর থেকে প্রেমিক হিমেলকে তার পরিবারের সদস্যরা অন্যত্র সরিয়ে রেখেছেন বলে অভিযোগ ওই তরুণী প্রেমিকার। অভিযুক্ত হিমেল পাটোয়ারীপাড়া এলাকার উমাপতি রায়ের ছেলে।

তবে চারদিন ধরে কোন সুরাহা না পেয়ে প্রায় ভেঙ্গে পড়েছেন ওই তরুণী।

প্রেমিকা বলেন প্রেমিককে না পাওয়া পর্যন্ত কোন ভাবেই বাড়ি ত্যাগ করবেন না প্রেমিকা। আরো জানায় বাড়ি থেকে বের হলে আমার লাশ বের হবে ।

এদিকে মেয়ের পরিবার বলছে, যেহেতু তাদের সম্পর্ক ছিল এবং বিষয়টি এতদূর গড়িয়েছে তাই যেন সামাজিকতায় তাদের মেয়েকে তারা গ্রহণ করে।

তবে এ বিষয়ে ছেলের পরিবারের সাথে সরাসরি বাড়িতে গিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা বলছেন বিষয়টি দ্রুত সমাধান করা না হলে যে কোন অপ্রতিকর ঘটনা ঘটে যাতে পারে।

ভুক্তভোগী জানান, ৬ বছর ধরে হিমেল রায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় তরুণী প্রেমিকা। দীর্ঘ প্রেমের সম্পর্কে তরুণী একাধিক বার বিয়ের জন্য চাপ দিলে হিমেল বিভিন্ন কৌশলে তা এড়িয়ে যান। সর্বশেষ শুক্রবার পারিবারিক সিদ্ধান্তে নিজ বাসায় অন্য মেয়ের সাথে হিমেলের আশীর্বাদীর আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে সে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিয়ের দাবিতে উমাপতি রায়ের বাড়িতে অনশন শুরু করেন।

এইদিকে চলতি মাসের পহেলা ফেব্রুয়ারী দিনাজপুর জজ কোর্টে নোটারী পাবলিকের মাধ্যমে উভয়ই বিয়েতে আবদ্ধ হতে অঙ্গীকারনামা সম্পন্ন করে বলে জানা যায়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের দাবিতে চারদিন ধরে অনশন

লিংক কপি হয়েছে!